প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 24, 2025
আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, কমনওয়েলথের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ আসন্ন নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সহায়ক হবে।
অপরদিকে, কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে দুই পক্ষই গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।